অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
বিনোদন ডেস্ক : কন্নড় অভিনেত্রী কৃষি থাপান্ডার বেঙ্গালুরুর রাজারাজেশ্বরী নগরের ফ্ল্যাট থেকে বৈশাখ নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দক্ষিণী বিনোদন দুনিয়ায় তোলপাড় চলছে। এই মর্মান্তিক ঘটনার পর প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খুললেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট শেয়ার করে এই ঘটনাকে কেন্দ্র করে চলা সব ধরনের গুজব ও মনগড়া গল্প বন্ধ করার জন্য হাতজোড় করে অনুরোধ জানিয়েছেন তিনি।
নিজের পোস্টে কৃষি উল্লেখ করেন, এমন একটি বেদনাদায়ক পরিস্থিতি নিয়ে তাকে জনসমক্ষে কথা বলতে হবে, তা তিনি কখনো কল্পনাও করেননি।
এদিকে ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, মৃত ব্যবসায়ী বৈশাখ দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন এবং তার কিছু ব্যক্তিগত ও পারিবারিক সমস্যাও ছিল।
শোকের এই কঠিন সময়ে গুজব রটনাকারীদের ওপর ক্ষোভ ও হতাশা প্রকাশ করে কৃষি বলেন, যেকোনো মৃত্যু নিয়ে এভাবে গল্প বানিয়ে ছড়িয়ে দেওয়া অত্যন্ত অমানবিক। একটি পরিবার তাদের সন্তানকে হারিয়েছে, বন্ধুরা তাদের প্রিয়জনকে হারিয়েছে।