মিরসরাই সীমান্তে ১৯ ভারতীয় গরুসহ আটক ৪ চোরাকারবারি
চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে ১৯টি ভারতীয় গরুসহ চারজনকে আটক করেছেন পুলিশ। এসময় চোরাচালানে ব্যবহৃত দুটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার সংলগ্ন গামারী বাগান এলাকা থেকে এসব গরু আটক করা হয়। গরুগুলো করেরহাট সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন- আব্দুর রাজ্জাক (৬৫), নজরুল ইসলাম (২২), মো. আরিফ (২৭) ও রাসেল ওরফে আলম (৩৫)।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174458