নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের জামতলী-রাণীরহাট (কাঁকিয়ান) সড়কে ট্রাকের ধাক্কায় সনজিত (৩৬) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সনজিত ডাহিয়া ইউনিয়নের কৈডালা গ্রামের নরেনের ছেলে।  স্থানীয় সূত্রে জানা যায়, সনজিত বামিহাল বাজার থেকে অটোরিকশা নিয়ে দুর্গাপুর এলাকায় নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে জামতলী-রাণীরহাট (কাঁকিয়ান) সড়কে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাক পাল্লা দিয়ে চলার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সনজিতের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়িটি নিয়ে জামতলীর দিকে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আইনগত প্রক্রিয়া শুরু করে। ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174449