ব্রাজিলের বিপক্ষে সানোর গোলে এগিয়ে গেল জাপান
চলতি বিশ্বকাপের নকআউট পর্বের খেলায় ব্রাজিলের বিপক্ষে সানোর গোলে এগিয়ে গেল জাপান। হাইড্রেশন ব্রেকের পরপর জাপান ব্রাজিলকে গোল দিয়েছে। মাঝমাঠে দানিলোর কাছ থেকে লুজ বল সানো। তিনি কাসেমিরোকে গতিতে পরাস্ত করে এগিয়ে যান এবং বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান। বক্সের বাইরে থেকে নেওয়া শটটি নিখুঁতভাবে পোস্টের নিচের বাম কোণ দিয়ে ভেতরে ঢুকে যায়। ২৯ মিনিটে ১-০ গোলে এগিয়ে গেল জাপান।
যদিও বলের দখল পুরোপুরি ছিলো ব্রাজিলের পায়ে। প্রায় ৮২ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে তারা। কিন্তু জাপান ডিফেন্স দেয়াল হয়ে দাঁড়িয়েছে, আক্রমণের কোনো সুযোগই দিচ্ছে না সেলেসাওদের।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174416