গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছুরিকাঘাতে স্ত্রী হত্যা, স্বামী আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছুরিকাঘাতে স্ত্রী হত্যা, স্বামী আটক

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্তু ইউনিয়নের গোসাইপুর গ্রামে পারিবারিক কলহের জেরে দুলালী বেগম (২৭) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে তার স্বামী বিরাজ আলী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সোমবার (২৯ জুন) বিকেলের দিকে পারিবারিক কলহের জের একপর্যায়ে স্বামী বিরাজ আলী ধারালো ছুরি দিয়ে স্ত্রী দুলালী বেগমকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার স্ত্রী দুলালীর মৃত্যু হয়। এর আগেও ২০০৮ সালে দুলালী বেগমের মাকে ছুরিকাঘাতে হত্যা করেছিলেন বিরাজ আলী। ওই ঘটনায় তিনি কারাভোগও করেছেন।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার ভট্টাচার্য এবং এসআই আসাদ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং স্বামী বিরাজ আলীকে আটক করেন। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174410