বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা

বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম মো: ডাবলু (৩৫) নামের এক মাদক কারবারিকে দন্ডিত করেছেন। গতকাল রোববার বিকেলে তার বিরুদ্ধে এই রায় দেন। দন্ডপ্রাপ্ত মো: ডাবুল আদমদীঘি উপজেলার তিয়রপাড়ার মৃত ছায়ফুল ইসলামের ছেলে।  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, আজ সোমবার (২৯ জুন) বিকেলে আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানে উল্লেখিত ডাবলুকে ২ পিস নেশার ইনজেকশনসহ আটক করা হয়। এরপর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম মাদক কারবারি মো: ডাবলুকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানার আদেশ দেন। অনাদায়ে আরো ৫ দিনের কারাদন্ডের আদেশ দেন। এছাড়া জব্দ করা মাদক ঘটনাস্থলে ধ্বংস করা হয়েছে।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174389