গাইবান্ধায় কাঠপট্টিতে অগ্নিকাণ্ড

গাইবান্ধায় কাঠপট্টিতে অগ্নিকাণ্ড

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধা পৌরসভার কাঠপট্টিতে জেরিন কাঠঘরে গতকাল রোববার মধ্যরাতে আগুন লেগে দোকানের অবকাঠামোসহ লক্ষাধিক টাকার ফাড়াই কাঠ পুড়ে ভস্মীভূত হয়েছে।

জেরিন কাঠঘরের মালিক মো. গাফ্ফার খান জানান, গতকাল রোববার দিবাগত রাত ২টায় আগুন লাগার খবর পেয়ে তিনি কাঠপট্টিতে গিয়ে দোকানে আগুন জ্বলতে দেখেন। এসময় এলাকাবাসী আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হয়।

পরে গাইবান্ধার সিভিল ডিফেন্স ও অগ্নি নির্বাপক দলের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের উৎস সম্পর্কে কিছু জানা যায়নি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174378