মিডল্যান্ড ব্যাংক পিএলসি. চালু করল ‘MDB e-Loan’
মিডল্যান্ড ব্যাংক পিএলসি. (MDB) আনুষ্ঠানিকভাবে চালু করেছে MDB e-Loan, যা একটি সম্পূর্ণ ডিজিটাল ঋণ সুবিধা। এর মাধ্যমে গ্রাহকরা Midland Online Mobile App ব্যবহার করে দ্রুত, সহজ এবং ঝামেলামুক্তভাবে ঋণ গ্রহণ করতে পারবেন।
ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান-২, ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মি. ইমতিয়াজ ইউ. আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা (CRO) মোঃ জাহিদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (CTO) মোঃ নজমুল হুদা সরকার, ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিভাগের প্রধানগণ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনার আলোকে বাণিজ্যিকভাবে e-Loan সেবা চালুর অংশ হিসেবে MDB e-Loan চালু করা হয়েছে। এ সুবিধার আওতায় যোগ্য গ্রাহকরা সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারবেন, যার পরিশোধকাল হবে সর্বোচ্চ ১২ মাস।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মি. ইমতিয়াজ ইউ. আহমেদ বলেন, MDB e-Loan চালুর মাধ্যমে উদ্ভাবন, আর্থিক অন্তর্ভুক্তি এবং গ্রাহকসেবার সুবিধা বৃদ্ধির প্রতি ব্যাংকের অঙ্গীকার আরও সুদৃঢ় হয়েছে। তিনি আরও বলেন, গ্রাহকদের পরিবর্তিত চাহিদা পূরণে মিডল্যান্ড ব্যাংক ভবিষ্যতেও প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা ও সমাধান চালু করে যাবে।
দেশব্যাপী গ্রাহকদের জন্য নিরাপদ, সহজ এবং কার্যকর ঋণ গ্রহণের অভিজ্ঞতা নিশ্চিত করার মাধ্যমে MDB e-Loan ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174364