জার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫

জার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর জার্মানির স্টাডে শহরে বন্দুক হামলার ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, স্টাডে শহরে সংঘটিত গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন। তবে ঘটনার বিস্তারিত বা নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

একজন পুলিশ মুখপাত্র জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে নিহতের সংখ্যা বা হামলার কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য দিতে রাজি হননি তিনি।

ঘটনার কারণ ও পেছনের উদ্দেশ্য জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে জার্মান পুলিশ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174362