কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ 

কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ 

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে রূপকথার মতো যাত্রা করা কেপ ভার্দে দলের জন্য মাঠের বাইরের একটি ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দলের অধিনায়ক রায়ান মেন্ডেসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের তদন্ত করছে নিউজিল্যান্ড পুলিশ।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এসপোর্তে (জিই)-এর প্রতিবেদনে বলা হয়েছে, কেপ ভার্দের হয়ে বিশ্বকাপের তিনটি ম্যাচেই খেলা অভিজ্ঞ এই ফুটবলারের বিরুদ্ধে এক ব্রাজিলিয়ান নারী ধর্ষণের অভিযোগ এনেছেন।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ মার্চ নিউজিল্যান্ডের অকল্যান্ডের একটি হোটেলে কথিত ঘটনাটি ঘটে। ওই সময় ফিফা সিরিজের প্রীতি ম্যাচ উপলক্ষে কেপ ভার্দের প্রতিনিধি দল সেখানে অবস্থান করছিল। অভিযোগকারী নারী কেপ ভার্দে জাতীয় দলের হয়ে দোভাষী ও অপারেশনাল সাপোর্ট স্টাফ হিসেবে কাজ করছিলেন।

গ্লোবো এসপোর্তে জানিয়েছে, ওই নারী ১০ এপ্রিল নিউজিল্যান্ড পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। তবে এখন পর্যন্ত রায়ান মেন্ডেসের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ) গঠন করা হয়নি। এছাড়া আদালতেও অভিযোগটি প্রমাণিত হয়নি। ফলে বিষয়টি বর্তমানে পুলিশের তদন্তাধীন রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174317