পূবালী ব্যাংক পিএলসি’র বরিশাল অঞ্চলের ২য় ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

পূবালী ব্যাংক পিএলসি’র বরিশাল অঞ্চলের ২য় ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

পূবালী ব্যাংক পিএলসি. এর বরিশাল অঞ্চলের আওতাধীন সকল শাখা ব্যবস্থাপক, উপ-শাখা ব্যবস্থাপক ও ইসলামিক ব্যাংকিং উইন্ডো ব্যবস্থাপকদের নিয়ে ২য় ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ব্যাংকিং এন্ড অপারেশন বিভাগের প্রধান ও মহাব্যবস্থাপক মোঃ ফয়জুল হক শরীফ। সম্মেলনে সভাপতিত্ব করেন বরিশাল অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মোশাহিদুল্লাহ।     এ সময় বরিশাল অঞ্চলের শাখা ব্যবস্থাপকন সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি, আমানত ও ঋণ প্রবৃদ্ধি, গ্রাহকসেবা উন্নয়ন, খেলাপি ঋণ হ্রাস, ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণ এবং ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্য অর্জনের বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী, গ্রাহকসেবার মানোন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি অর্জনে সকল শাখা ব্যবস্থাপককে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174280