সিলেটের নতুন ডিসি রেজা হাসান

সিলেটের নতুন ডিসি রেজা হাসান
সিলেট জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার বর্তমানে কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজা হাসান।
 
এতদিন কুমিল্লার জেলা প্রশাসকের দায়িত্ব সামলে আসা রেজাকে বদলি করে আজ রোববার (২৮ জুন) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
 
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
 
সম্প্রতি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে দানের অর্থের আয়-ব্যয়ের ব্যবস্থাপনা নিয়ে সিলেটজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। জেলা প্রশাসক সারওয়ার আলমের নেতৃত্বে সিলেট জেলা প্রশাসন মাজারে নতুন কয়েকটি দানবাক্স স্থাপন করে। একই সঙ্গে মাজারে থাকা দানের ঐতিহাসিক তিনটি ‘ডেগ’ সিলগালা করা হয় এবং নিরাপত্তার দায়িত্বে আনসার সদস্য মোতায়েন করা হয়। এসব পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন মাজারের ভক্তরা।
 
এর চার দিন পর সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে বদলি করা হয়। তবে এ বদলির কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
 
উল্লেখ্য, ২০২৫ সালের ১৮ আগস্ট সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। ২১ আগস্ট তিনি সিলেটের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174238