জয়পুরহাটের কালাইয়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

জয়পুরহাটের কালাইয়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের কালাইয়ে রাস্তার পাশে খুলিয়ান  থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৭ জুন) সকালে উপজেলার উদয়পুর ইউনিয়নের তালোড়া বাইগুনি গ্রামে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় তার পরনে কোনো কাপড় ছিল না। তাবে অনেকের ধারণা লোকটি ভবঘুরে অথবা পাগল। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।  

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাড়ির লোকজন খুলিয়ানে খড় নিতে গিয়ে খড়ের পালার পশে ওই ব্যক্তি হাত-পা বাধা অবস্থায় পরে আছে। এ সময় চিৎকার করতে থাকলে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, স্থানীয় লোকজনদের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি ভবঘুরে। মরদেহের পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174134