দেশীয় ফল নিয়ে রংপুর সিটি প্রেসক্লাবে ফল উৎসব
রংপুর জেলা প্রতিনিধিঃ ফরমালিনমুক্ত দেশীয় ফলে উদ্বুদ্ধকরণে প্রতিবছরের মতো এবারেও ফল উৎসবের আয়োজন করে সাংবাদিকদের সংগঠন রংপুর সিটি প্রেসক্লাব সদস্যবৃন্দ।
গত বৃহস্পতিবার রাতে ক্লাব কার্যালয়ে ফল উৎসবের আয়োজন করা হয়। দেশীয় ফলের পুষ্টিগুন নিয়ে আলোচনা করেন সিটি প্রেসক্লাবের সভাপতি ও কৃষিবিদ স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, ফল উৎসবের আহবায়ক ও ক্লাবের সহ সভাপতি কবি হামীম আব্দুল্লাহ।
ক্লাবের কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবনের সঞ্চালনায় দেশীয় ফল উৎসবে অনুবূতি ব্যক্ত করেন, ক্লাবের সিনিয়র সহ সভাপতি এস এম খলিল বাবু, যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম তারেক, প্রচার সম্পাদক ফুয়াদ হাসান, কার্যকরি সদস্য শাহ আলম, মৌসুমি শংকর ঋতা, কৃষিবিদ ও গীতিকার মতিয়ার রহমান, গীতিকার বেলায়েত হোসেন, কণ্ঠশিল্পী ফারহান শাহীল লিয়ন, সিটি প্রেসক্লাবের সদস্য আরমানুল হক আরমান, আলমগীর হোসেন অপু, মোস্তাফিজার রহমান, সহযোগী সদস্য শাহনশাহ ওয়াসি।
ফল উৎসবে আম, জাম, কাঠাল, লিচু, পেয়ারা, আনারস, জামরুলসহ কয়েক প্রকারের ফলের পশরা সাজানো হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173996