মানিকগঞ্জে মাদকবিরোধী বন্ধন ও র্যালি অনুষ্ঠিত
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানিকগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বেওথা সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, মানিকগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আব্দুল মান্নান, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।
পরে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173970