বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা
বগুড়ায় আগামী ২৮ জুন পালিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বগুড়া সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জনের সেমিনার কক্ষে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. খুরশীদ আলম। উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম নূর ই সাদদীদ, মেডিকেল অফিসার ডা. সাজ্জাদুল হক এবং সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল হান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় জেলার সার্বিক প্রস্তুতি ও লক্ষ্যমাত্রা তুলে ধরা হয়।
এক নজরে ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রা ও প্রস্তুতি : বগুড়া জেলায় মোট জনসংখ্যা ৩৭ লাখ ৩৩ হাজার ১০৬ জন। ক্যাম্পেইনের আওতায় ৬-১১ মাস বয়সী ৬০ হাজার ৯৭০ এবং ১২-৫৯ মাস বয়সী ৮ লাখ ৪৫ হাজার ৩৯৮ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ক্যাম্পেইন সফল করতে জেলায় মোট ১০৯টি ইউনিয়ন ও ৪টি পৌরসভা মিলে সর্বমোট ৩৫৭টি ওয়ার্ডে কার্যক্রম পরিচালিত হবে। কার্যক্রমটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলায় সর্বমোট ২ হাজার ৮৩৫টি কেন্দ্রে ৫ হাজার ৭৩৪ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এই ক্যাম্পেইন সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে সভায় জানানো হয়। খবর বিজ্ঞপ্তির।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173939