বগুড়ায় শিশু ধর্ষণের চেষ্টা, ইমামকে পিটিয়ে পুলিশে দিল জনতা

বগুড়ায় শিশু ধর্ষণের চেষ্টা, ইমামকে পিটিয়ে পুলিশে দিল জনতা

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ৮ বছরের এক শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুল আলীম নামে মসজিদের এক ইমামকে পিটিয়ে পুলিশে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে মহানগরের মালগ্রাম বেলতলা থেকে বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দিয়ে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে স্থানীয়দের ক্ষোভের মুখে অতিরিক্ত পুলিশের সহযোগিতায় অভিযুক্তকে থানায় হেফাজতে নেওয়া হয়। 

ধৃত আব্দুল আলীম শহরের মালগ্রাম এলাকার বেলতলা জামে মসজিদের ইমাম ও জামিয়া ইসলামিয়া আল আকাবা মাদ্রাসার শিক্ষক। স্থানীয় লোকজন জানান, অভিযুক্ত আব্দুল আলীম যে মাদ্রাসায় শিক্ষকতা করেন সেই মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী শিশুটি। বৃহস্পতিবার সকালে মাদ্রাসা ছুটি হলে পরিবারের কেউ শিশুটিকে নিতে যায়নি। মাদ্রাসার শিক্ষক আব্দুল আলিম শিশুটিকে বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে নিজের সঙ্গে নিয়ে যায়। পথে শিশুটিকে একটি গলির মধ্যে নিয়ে শারীরিকভাবে লাঞ্চনা করে ওই মাদ্রাসা শিক্ষক। পরে আলীম শিশুটিকে তার বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে এবং ভয়ভীতি দেখায়। শিশুটি পরিবারের কাছে ঘটনা বর্ণনা দিলে জানতে পেরে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে উঠেন। এ সময় আলীমের বাড়ির জানালাও ভাংচুর করা হয়। অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে আলিমকে আটক করে হেফাজতে নেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা গণপিটুনিয়ে দিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্যও মারধরের শিকার হন৷  বগুড়া সদর থানার ওসি মো.ইব্রাহীম আলী জানান, উত্তেজিত জনতার মাঝ থেকে অভিযুক্তকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173938