পাবনার সুজানগরে বখাটেদের উপদ্রব বেড়েছে

পাবনার সুজানগরে বখাটেদের উপদ্রব বেড়েছে

সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগরে বখাটেদের উপদ্রব ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় স্কুল-কলেজে পড়ুয়া ছাত্রীরা নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছেন।
ভুক্তভোগী অভিভাবকরা জানান, তাদের মেয়েরা স্কুল-কলেজে যাওয়ার সময় বখাটে ছেলেরা যাতায়াতের রাস্তায় দাঁড়িয়ে থাকে। যাতায়াতের পথে এবং বাজারে কেনা-কাটার সময় কুরুচিপূর্ণ কথা-বার্তা বলে উত্ত্যক্ত করে । 

সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের একাধিক ছাত্রী জানান, স্কুলে যাওয়ার সময় মাঝেমধ্যেই ওই সকল বখাটে তাদের পিছু নিয়ে প্রেম নিবেদন করে। কখনও তারা এ ব্যাপারে প্রতিবাদ করলে বখাটেরা তাদের ওপর চড়াও পর্যন্ত হয়। এতে তারা স্কুলে যাওয়ার সময় ভয়ে থাকেন। 

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো: মোজাফফর হোসেন বলেন, বখাটেদের উপদ্রব বন্ধে পুলিশ অত্যন্ত সোচ্চার। তাদের বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173922