প্রথমবার নকআউটে উঠে দক্ষিণ আফ্রিকার ইতিহাস

প্রথমবার নকআউটে উঠে দক্ষিণ আফ্রিকার ইতিহাস

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে উঠেছে দক্ষিণ আফ্রিকা। মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে এশিয়ান দলটির বিপক্ষে তারা জিতেছে ১-০ গোলে।

এই জয়ে ‘এ’ গ্রুপে দ্বিতীয় হয়েছে দক্ষিণ আফ্রিকা। ৩ ম্যাচে দলটির মোট পয়েন্ট ৪। ৩ ম্যাচের সব ক’টিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে মেক্সিকো। নিয়মানুযায়ী গ্রুপের শীর্ষ দুটি দল পরের পর্বে জায়গা করে।

৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় হওয়া দক্ষিণ কোরিয়া অবশ্য ছিটকে পড়েনি। তৃতীয় স্থানধারী দলগুলোর মধ্যে সেরা আটে থাকলে দ্বিতীয় রাউন্ডে খেলতে পারবে। গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ হওয়া পর্যন্ত দক্ষিণ কোরিয়াকে অপেক্ষা করতে হবে।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173857