যেমন হল স্কটল্যান্ড ম্যাচে ব্রাজিলের শুরুর একাদশ, আছেন কি নেইমার?

যেমন হল স্কটল্যান্ড ম্যাচে ব্রাজিলের শুরুর একাদশ, আছেন কি নেইমার?

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটিকে ঘিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন। তবে শেষ পর্যন্ত শুরুর একাদশে জায়গা হয়নি এই তারকা ফরোয়ার্ডের। বেঞ্চে থেকেই ম্যাচ শুরু করবেন তিনি।

মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা। নকআউট পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেতে গ্রুপসেরা হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামছে কার্লো আনচেলত্তির দল। তাই এই ম্যাচের গুরুত্বও অনেক।

এর আগে কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছিলেন, নেইমার পুরোপুরি ফিট এবং খেলার জন্য প্রস্তুত। তবে তিনি শুরুর একাদশে থাকবেন নাকি বদলি হিসেবে নামবেন, সে বিষয়ে নিশ্চিত কিছু বলেননি। একাদশ ঘোষণার পর জানা গেল, বেঞ্চ থেকেই ম্যাচ শুরু করবেন ব্রাজিলের ‘নাম্বার টেন’। ম্যাচের দ্বিতীয়ার্ধে তাকে বদলি হিসেবে নামানোর সম্ভাবনা রয়েছে।

হাইতির বিপক্ষে আগের ম্যাচে চোট পাওয়ায় এই ম্যাচে খেলতে পারছেন না তারকা উইঙ্গার রাফিনিয়া। তার জায়গায় সুযোগ পেয়েছেন তরুণ ফরোয়ার্ড রায়ান। এটিই ব্রাজিলের একাদশে একমাত্র পরিবর্তন।

ম্যাচের আগে নেইমারকে নিয়ে আনচেলত্তি বলেন, ‘নেইমার খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। সে পুরো সপ্তাহজুড়ে দলের সঙ্গে ভালো অনুশীলন করেছে। ওর মতো মানের একজন খেলোয়াড় দলে ফিরে আসা আমাদের জন্য বড় স্বস্তির। যদি মাঠে না-ও নামে, ডাগআউটে তার উপস্থিতি ও অভিজ্ঞতা তরুণ খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াবে।’

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের একাদশ:

অ্যালিসন বেকার; দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাঘালায়েস, ডগলাস সান্তোস; ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা; রায়ান, ম্যাথিউস কুনহা ও ভিনিসিয়ুস জুনিয়র।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173839