কাতারের বিপক্ষে প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে বসনিয়া

কাতারের বিপক্ষে প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে বসনিয়া

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ম্যাচে বাঁচা মরার ম্যাচে কাতারের বিপক্ষে দাপুটে শুরু করেছে বসনিয়া ও হার্জেগোভিনা। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে দুটি গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইউরোপের দলটি। সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচে ২৯ মিনিটে কেরিম আলাইবেগোভিচের দারুণ গোলে লিড নেয় বসনিয়া।  আক্রমণভাগে চমৎকার সমন্বয়ের পর পাওয়া সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন তিনি। এর পাঁচ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে বসনিয়া। ম্যাচের ৩৪ মিনিটে আত্মঘাতী গোল করেন কাতারের ডিফেন্ডার সুলতান আল-ব্রেক। নিজেদের জালে বল জড়িয়ে বসনিয়ার কাজ আরও সহজ করে দেন তিনি।  

দুই গোলে পিছিয়ে পড়ার পর ৪২ মিনিটে এক গোল শোধ করেছে কাতার। দলের হয়ে গোলটি করেছেন হাসান আল–হেইদোস।  বসনিয়ার জন্য এটি বিশ্বকাপে দ্বিতীয় অংশগ্রহণ। ২০১৪ সালে প্রথমবার বিশ্বকাপে খেললেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। এই ম্যাচে জিতলে নকআউটের পথে এগিয়ে যাবে দলটি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173838