জাতীয় স্কুল ক্রিকেটে চট্রগ্রামকে হারিয়ে সেমিফাইনালে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

জাতীয় স্কুল ক্রিকেটে চট্রগ্রামকে হারিয়ে সেমিফাইনালে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর জাতীয় পর্যায়ের কোয়ার্টার ফাইনালে সানসাইন গ্রামার স্কুল, চট্টগ্রামকে ৩ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ। আজ বুধবার (২৪ জুন) ঢাকার কেরানীগঞ্জের বেয়ারা তেঘুরিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে সানসাইন গ্রামার স্কুল ৪২ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১৫৪ রান করে।

জবাবে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ ৪৬ ওভার ৪ বলে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান করে জয় নিশ্চিত করে। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তুষার আহমেদ। তিনি ৭৬ বলে ৪৪ রান করে ম্যাচসেরা নির্বাচিত হন। বল হাতে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের সিয়াম হোসেন দারুণ নৈপুণ্য দেখান। তিনি ৬ ওভার বল করে ২৩ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173821