বগুড়ার সোনাতলায় ৯৫ বছর বয়সে নিয়মিত করতোয়া পড়েন রাবেয়া
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় ৯৫ বছর বয়সী রাবেয়া এখনও নিয়মিত দৈনিক করতোয়া পত্রিকা পড়েন। ঘুম থেকে জেগেই হাতের কাছে তার প্রিয় পত্রিকা করতোয়া না পেলে অস্থিরতা বোধ করেন।
বগুড়ার সোনাতলা উপজেলা সদর থেকে প্রায় ১৩ কিলোমিটার দক্ষিণে জোড়গাছা ইউনিয়নের জোড়গাছা গ্রামের মৃত মিজানুর রহমানের স্ত্রী রাবেয়া বেওয়া (৯৫) নিয়মিত করতোয় পত্রিকা পড়েন। তিনি ব্যক্তিগত ভাবে ১ ছেলে ও ৩ মেয়ের জননী।
বছর কয়েক আগে স্বামী মারা যাওয়ার পর থেকেই গ্রামের বাড়িতেই তিনি বসবাস করেন। তবে সকাল সকালেই হাতের কাছে পান প্রিয় পত্রিকা করতোয়া। ঘুম থেকে জেগেই করতোয়া পাঠ করতে না পারলে অস্বস্তিতে পড়েন বলেও পারিবারিক সূত্রে জানা গেছে।
তার বড় মেয়ে বলেন, গত কয়েকদিন হলে তার মা রাবেয়া বেওয়া শারীরিক অসুস্থতায় হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। এরপরেও তিনি নিয়মিত ওই দৈনিক পত্রিকা পড়ে থাকেন। এ বিষয়ে বৃদ্ধা রাবেয়া বলেন, তার বসতবাড়ি নিভৃত পল্লী এলাকায় হলেও সকাল সকালই হাতে পান দৈনিক পত্রিকাটি। এটি তার প্রিয় পত্রিকা। একদিন পড়তে না পারলে সেইদিন যেন ভাল কাটে না।
পত্রিকাটি পড়লেই সেই দিনের দেশের সমস্ত খবরাখবর জনা যায়। পাশাপাশি তিনি আরও বলেন, এটি একটি বিশ্বাসযোগ্য দৈনিক। যেটি পাঠ করে লাখ লাখ মানুষ দেশে বিদেশের সংবাদ পেয়ে থাকে। এবিষয়ে সুমন নামের তার পারিবারিক সদস্য বলেন, একজন পত্রিকা বিক্রেতাকে নিয়মিত পত্রিকা দেয়ার জন্য ঠিক করে দেয়া হয়েছে। সে নিয়মিত সকাল ৭টার মধ্যে বাড়িতে এসে পত্রিকা পৌছে দেয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173815