মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. (এমডিবি)-এর ১৩তম বার্ষিক সাধারণ সভা (AGM) ২৪ জুন ২০২৬ তারিখে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। সভাটি ঢাকার নৌ সদর দপ্তরের বি.এন. সাগরিকা হলে শেয়ারহোল্ডারদের সরাসরি উপস্থিতি এবং ডিজিটাল AGM প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণের সমন্বয়ে আয়োজন করা হয়।

ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব আহসান খান চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান জনাব রেজাউল করিম, অডিট কমিটির চেয়ারম্যান স্বতন্ত্র পরিচালক জনাব রিয়াজ আহমেদ চৌধুরী, পরিচালক জনাব হাফিজুর রহমান সরকার এবং পরিচালক আলহাজ মোহাম্মদ হেলাল মিয়া সভায় উপস্থিত ছিলেন।

বিপুল সংখ্যক সাধারণ প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার সরাসরি উপস্থিতির পাশাপাশি ডিজিটাল AGM প্ল্যাটফর্মের মাধ্যমেও সভায় অংশগ্রহণ করেন। এছাড়াও স্বতন্ত্র পরিচালকবৃন্দ, উদ্যোক্তা পরিচালকবৃন্দ, নিরীক্ষক এবং স্বাধীন স্ক্রুটিনাইজার সভায় অংশগ্রহণ করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ইমতিয়াজ উদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক সিআরও জনাব মো. জাহিদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক সিটিও জনাব মো. নজমুল হুদা সরকার, ডেপুটি কোম্পানি সেক্রেটারি জনাব আশিউল ইসলাম, ACS এবং সিএফও জনাব দিদারুল ইসলামও সভায় উপস্থিত ছিলেন।

সভায় শেয়ারহোল্ডারগণ ২০২৫ সালের জন্য % নগদ লভ্যাংশ এবং % স্টক লভ্যাংশ অনুমোদন করেন। এছাড়াও ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী গৃহীত হয় এবং সভায় উপস্থাপিত অন্যান্য প্রাসঙ্গিক এজেন্ডাও অনুমোদিত হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173770