স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
টাঙ্গাইলের ভূঞাপুরে ৫ম শ্রেণির ১২ বছর বয়সী স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোফাজ্জল হোসেন ওরফে মফিজুল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় আজ বুধবার (২৪ জুন) সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করেন। রবিবার (২১ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মফিজুল (৩৫) উপজেলার ভরুয়া এলাকার হাসান আলীর ছেলে।
মামলার এজাহারে জানা যায়, উপজেলার ভরুয়া গ্রামের মফিজুল ইসলাম রবিবার বিকালে মেয়েটির মুখ চেপে ধরে পাটক্ষেতে নিয়ে ধর্ষণচেষ্টা করে। এসময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে মফিজুল পালিয়ে যায়। এ ঘটনায় বুধবার সকালে ওই ছাত্রীর বাবা মফিজুলের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।