বগুড়ার কাহালুতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার কাহালু থানার পুলিশ ৩০ পিস ইয়াবাসহ রুহুল আমিন পাইকার(২৫)নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রুহুল আমিন পাইকার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলা আতালপারা গ্রামের মৃত: ধলু পাইকারের ছেলে।
গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টায় পাইকড় ইউনিয়ন এলাকায় মাদক অভিযান পরিচালনা কালে রুহুল আমিনকে তার নিজ বসতবাড়ি থেকে উল্লেখিত পরিমান ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। তার সাথে থাকা সহযোগী জাহাঙ্গীর পাইকার(৩৬)কৗশলে পুলিশের হাত থেকে পালিয়ে গেছে।
তাকে একই মামলায় পলাতক হিসাবে এজাহার ভুক্ত করা হয়েছে। সে ওই গ্রামের মিলন পাইকারের ছেলে। এ বিষয়ে কাহালু থানায় তার বিরুদ্ধে থানায় মাদক আইনের মামলা করে তাকে আজ মঙ্গলবার (২৩ জুন) আদালতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173659