বগুড়ার নন্দীগ্রামে আ’লীগ নেতা নুরে সিদ্দিকী গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামে আ’লীগ নেতা নুরে সিদ্দিকী গ্রেফতার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে পুলিশের বিশেষ অভিযানে আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নুরে সিদ্দিকী ভোলাইকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। সে নন্দীগ্রাম সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। গতকাল সোমবার রাতে তার নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

থানা পুলিশ জানায়, গতকাল সোমবার রাতে উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের রনবাঘা এলাকায় অভিযান চালিয়ে নন্দীগ্রাম সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরে সিদ্দিকী ভোলাইকে (৪২) গ্রেফতার করা হয়। সে নন্দীগ্রাম সদর ইউনিয়নের দাঁতমানিকা গ্রামের মৃত মোজাম্মেল হক বাচ্চুর ছেলে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত নুরে সিদ্দিকী ভোলাই দীর্ঘদিন পলাতক ছিল। আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে নন্দীগ্রাম থানা থেকে তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক মামলা রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173656