বগুড়ার মোকামতলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
মোকামতলা (বগুড়া) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বগুড়ার মোকামতলা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক অসীম রেজা রাজা চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি আরুজী পার আচলাই গ্রামের মৃত শাহজাহান আলী চৌধুরী ছেলে। শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান শাহিন জানান, গতকাল সোমবার দিবাগত রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং রাজনৈতিক মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173642