মধ্যনগরে বিবেশের প্রযোজনায় নওশাবা’র ‘সোমেশ্বরী’

মধ্যনগরে বিবেশের প্রযোজনায় নওশাবা’র ‘সোমেশ্বরী’

অভি মঈনুদ্দীন ঃ কাজী নওশাবা আহমেদ বাংলাদেশের এই প্রজন্মের গুনী একজন অভিনেত্রী। একজন নির্দেশকও বটে। তার নাটকের দলের নাম ‘টুগেদার উই কেন’, যে দল থেকে তিনি এরইমধ্যে চারটি মঞ্চ নাটক মঞ্চস্থ করেছেন। মূলত নওশাবা স্পেশাল চাইল্ডদের নিয়ে এই নাটকগুলো করে থাকেন।

এরইমধ্যে বিবেশ রায়ের প্রযোজনায় নওশাবা তার নিজের নির্দেশনায় সুনামগঞ্জের মধ্যনগর বাজার ও তার আশেপাশের এলাকাতে নতুন সিনেমা ‘সোমেশ্বরী’তে অভিনয় করেছেন। মধ্যনগর বাজার মূলত সোমেশ্বরী নদীর তীরে অবস্থিত।

‘সোমেশ্বরী’ সিনেমাতে আর যারা অভিনয় করেছেন তারা একেবারেই নতুন এবং মধ্যনগরের স্থানীয় লোকজন। এই সিনেমাটি মূলত নির্মাণ করেছেন নওশাবা, আপন, লতা, জাহিদ’সহ আরো কয়েকজন টিম মেম্বার। যারা প্রত্যেকেই সিনেমাটির স্ক্রিপ্টিং-এর সাথে সম্পৃক্ত এবং নির্মাণেও সম্পৃক্ত। নেপথ্যে থেকে সাহস যুগিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন বিবেশ রায়। বিবেশ রায় আজ থেকে ২৫ বছর আগে মধ্যরগর ও তার আশে পাশের এলাকাতেই নায়িকা মুনমন ও অভিনেতা মাহমুদুল ইসলাম মিঠু (বড় দা মিঠু)’কে নিয়ে কাহিনীচিত্র ধানের কাব্য’ নির্মাণ করেছিলেন। এবার তিনি প্রযোজনায় থেকে সোমেশ্বরী’ নির্মানের নেপথ্যে থাকলেন।

‘সোমেশ্বরী’ সিনেমাটি নিয়ে নওশাবা বলেন,‘ সত্যি বলতে কী এই সিনেমার স্ক্রিপ্ট কী হবে, কারা কারা অভিনয করবেন তার কোনোকিছুই কিন্তু আমি জানতাম না। আমরা সবাই মিলে জাস্ট চলে গেলাম মধ্যনগর। সেখানে গিয়ে স্ক্রিপ্টটা দাঁড় করালাম, আমার যদিও অভিনয় করার কথা ছিলো না। কিন্তু আমি ছাড়া মূল চরিত্রটিতে অভিনয় করার মতো কেউ ছিলোওনা। যে কারণে শেষ পর্যন্ত আমি অভিনয় করি। আমার চরিত্রটির জন্য আমার যে প্রস্তুতি নেবার দরকার ছিলো সেই সময়টা আমি পাইনি। আমার আব্বু আমাকে নিয়ে বিভিন্ন সময় শহরের বাইরে গ্রামে গ্রামে ঘুরেছেন বেড়িয়েছেন আমাকে নিয়ে। যে কারণ গ্রামীন জীবন যাপন এবং গ্রামের মানুষের চরিত্রগুলো সম্পর্কে আমার জানা। তাই খুব বেশি কষ্ট হয়নি। আবার মধ্যনগরের মানুষজনও আমাকে ভীষণ সহযোগিতা করেছে। তাই আমার চরিত্রটি ফুটিয়ে তোলার ক্ষেত্রে আমি আমার আব্বুর প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ মধ্যনগরের মানুষজনের প্রতি। আর সোমেশ্বরী মূলত প্রকৃতিতে যে দিনে দিনে বিষ ছড়িয়ে পড়ছে এই বিষয়টাই মূলত তুলে ধরা হবে। বাকীটুকু না হয় দর্শক সিনেমা দেখেই জানুক। আরি আমি কৃতজ্ঞ গ্রীন ফিল্মস-এর প্রতি কারণ তারা আমাকে, আমাদেরকে সিনেমাটি নির্মাণের সুযোগ করে দিয়েছেন।’

‘সোমেশ্বরী’ সিনেমাটি নির্মিত হয়েছে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যাণ্ড মিডিয়ার আওতাধীন ‘গ্রীন ফিল্মস’এর ব্যানারে। এদিকে নওশাবা নিয়মিত রেজা আরিফের নির্দেশনায় ‘সিদ্ধার্থ’ মঞ্চ নাটকেও নিয়মিত অভিনয় করছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173624