নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার
নোয়াখালীর বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ১৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গতকাল সোমবার (২৩ জুন) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত রাতে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সুধারাম থানা এলাকা থেকে ৫ জন, হাতিয়া থেকে একজন, কোম্পানীগঞ্জ থেকে তিনজন এবং জেলা ডিবি পুলিশ ২ জনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরের মধ্যেই তাদের আদালতে সোপর্দ করা হবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173590