শিক্ষার্থীদের রাজাকার আখ্যা দেওয়া ঢাবির চার শিক্ষককে বহিস্কার 

শিক্ষার্থীদের রাজাকার আখ্যা দেওয়া ঢাবির চার শিক্ষককে বহিস্কার 

ঢাবি প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের সময় বিতর্কিত ভূমিকা, আন্দোলনের সময় শিক্ষার্থীদের ‘রাজাকার’ বলে আখ্যায়িত করা, হুমকি দেওয়াসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত একাধিক সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

সাময়িকভাবে বরখাস্ত হওয়া শিক্ষকেরা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়া। এ ছাড়া একই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মুহাম্মদ লাভলু মোল্লা শিশিরকেও সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173558