গাইবান্ধায় ছাত্র শিবির নেতা সাইফুল্লাহ হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

গাইবান্ধায় ছাত্র শিবির নেতা সাইফুল্লাহ হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ সোমবার (২২ জুন) বেলা ১১টায় গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে পৌর পার্কে সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ইউসুফ আল কারযাভীর সভাপতিত্বে সমাবেশে ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি, মুজাহিদ ফয়সাল প্রমুখ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173531