কুড়িগ্রামের রাজারহাটে প্রথমবারের মতো আধুনিক প্রযুক্তিতে মাছ চাষ
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : প্রথমবারের মতো একোয়াপনিক্স পদ্ধতিতে ছাদ ও উঠানসহ পুকুরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অস্থায়ী ট্যাংকে গড়ে ৫ থেকে ৬ হাজার করে ভিয়েতনাম কই, ট্যাংরাসহ বিভিন্ন ধরনের মাছ স্বল্প খরচে চাষ করা হচ্ছে।
এতে করে পরিবারের মাছের পুষ্টি ও অর্থনৈতিক চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি করা হচ্ছে সবজির সমন্বিত চাষ। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বোতলার পাড় এলাকায় এসব মৎস্য ও সমন্বিত সবজির চাষ করা হচ্ছে।
মৎস্যচাষি উমর ফারুক বলেন, তার প্রায় দুই একর একটি পুকুরে স্থাপন করেছেন অটোমোটেড ফিশ ফিডার মেশিন, এয়ারেটর, অটোমোটেড ফিশ ফিডার, সিসি ক্যামেরা পুুকুরে স্থাপন করা হয়েছে। আধুনিক এসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চাষিদের সময়, খাবার অপচয় রোধ ও অর্থ সাশ্রয় হবার পাশাপাশি মাছের অক্সিজেন স্বাভাবিক রেখে মাছ দ্রুত বর্ধনশীল হচ্ছে। অধিক মুনাফা লাভের আশায় রাসায়নিক খাবার, অ্যান্টিবায়োটিকের ব্যবহার করে থাকে চাষিরা।
মৎস্য চাষি আরও বলেন, প্রথমবারের মতো অটোমোটেড ফিশ ফিডার মেশিন স্থাপন করেছি। প্রায় ৪৫ হাজার টাকার এই মেশিনে ১২০ কেজি খাবার ধারণ ক্ষমতা। এখানে মোবাইলের অ্যাপসের মাধ্যমে সময় ঠিক করে রাখা যায়। নির্দিষ্ট সময় অনুযায়ী অটোমেটিকভাবে পুকুর খাবার পড়তে থাকে।
বিদ্যুৎ বা সোলার দিয়েও এই মেশিন চালানো যায়। এতে করে শ্রমিকের দরকার নেই। মাছের খাবার দেয়ার বিরম্বনা থেকে মুক্তি পেয়েছি। পুকুরের পাশেই সিসি ক্যামেরা লাগিয়ে মাছের নিরাপত্তাও নিশ্চিত হচ্ছে।
রাজারহাট উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক বলেন, উপজেলার বিভিন্ন পুকুরে প্রথমবারের মতো আধুনিক পদ্ধতি ব্যবহার করে মাছ উৎপাদন করা হচ্ছে। এতে করে মৎস্যজীবীদের সময়, অর্থ এবং ভোগান্তি কমে আসবে। মাছের উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173489