বগুড়ায় ৭শ” পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

বগুড়ায় ৭শ” পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ৭শ” পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার একটি টিম গতকাল রোববার বিকেলে শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে আর-কে ট্রাভেলস্ পরিবহনের যাত্রীবাহী একটি বাস থামিয়ে (ঢাকা মেট্রো-ব-১৫-০২৮৫) মোছা: জরিনা নামে এক যাত্রীর ভ্যানেটি ব্যাগ তল্লাশি করে ওই পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

ডিএনসি সূত্র জানায়, ধৃত জরিনা (৫০) লালমনিরহাটের আদিতমারী থানার কুমলীহাটের বালাপাড়ার মো; মেহেদীর স্ত্রী। তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো: তাহিদুল আলম বাদি হয়ে  মামলা দায়ের করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173358