তিস্তা এক্সপ্রেসে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় কিশোরের মৃত্যু

তিস্তা এক্সপ্রেসে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় কিশোরের মৃত্যু

জামালপুরের মেলান্দহ উপজেলায় তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ১৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ রবিবার (২১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দুরমুট ইউনিয়নের টনকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি টনকি এলাকায় পৌঁছালে ওই কিশোর ট্রেনের নিচে পড়ে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, মেলান্দহ উপজেলায় তিস্তা এক্সপ্রেস ট্রেনে কেটে একজনের মৃত্যু হয়েছে।

তার পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173345