দিনাজপুরের নবাবগঞ্জে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২শ’ পিস নেশা জাতীয় আমদানি নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডলসহ গোলজার রহমান ওরফে গামা(৫৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার বিকেল ৪টায় বিরামপুর থেকে ভাদুরিয়াগামী পাকা সড়কের মতিহারা বাজারের কাছে থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার দাউদপুর ইউনিয়নের উত্তর মুরাদপুর গ্রামের মৃত মালেবর রহমানের ছেলে।
নবাবগঞ্জ থানার এস আই এমদাদুল হক জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। আজ রোববার (২১ জুন) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173320