জয়পুরহাটের বাগজানায় মাদক ব্যবসায়ী গ্রেফতার
বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবি উপজেলার বাগজানার চেঁচড়া মোড়ের বাজার এলাকায় গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ বোতল নিষিদ্ধ এস্কাফ সিরাপসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবক উপজেলার রামভদ্রপুর গ্রামের আবু রায়হানের ছেলে শাওন হোসেন (৩২)।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজ মোঃ রায়হান বলেন, গতকাল (২০ জুন) শনিবার রাত ১০টার দিকে মোড়ের বাজার এলাকায় অভিযান চালিয়ে শাওনকে মাদকসহ আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ২০ বোতল এস্কাফ সিরাপের বোতল উদ্ধার করে পুলিশ। শাওনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173310