যুদ্ধে ইরান জিতেছে, মনে করে ৯২ শতাংশ ইসরায়েলি
আন্তর্জাতিক ডেস্ক : দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরানের জয় হয়েছে বলে মনে করে ৯২ শতাংশ ইসরায়েলি। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল রোববার (২১ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, হিব্রু বিশ্ববিদ্যালয় এ নিয়ে একটি জরিপ চালিয়েছে। সেখানে ওঠে এসেছে এমন তথ্য।
জরিপে অংশ নেয়াদের মধ্যে ৮২ দশমিক ৯ শতাংশ বলেছে এ যুদ্ধ ইসরায়েলের নিরাপত্তাকে দুর্বল করে দিয়েছে। এছাড়া যুদ্ধের ফলাফলকে ৮৬ শতাংশ নেতিবাচক হিসেবে দেখছে। জরিপে অংশ নেওয়া ৭২ দশমিক ৫ শতাংশ বলেছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধে যে যে অর্জনের কথা বলে থাকে সেগুলো তারা বিশ্বাস করে না। অর্থাৎ নেতানিয়াহুর বক্তব্যকে তাদের কাছে ভুয়া মনে হয়। নেতানিয়াহু বলে থাকে, ইসরায়েলের অস্তিত্বের হুমকি বিনাশ করেছে সে। এটিও বিশ্বাস করে না এসব ইসরায়েলি। ৫৬ দশমিক ৪ শতাংশ বলেছে, নেতানিয়াহু যুদ্ধের নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তির পর দখলদার ইসরায়েলকে লেবাননে বাধ্য হয়ে হামলা বন্ধ করতে হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি এ ব্যাপারে হস্তক্ষেপ করেছে। হিব্রু বিশ্ববিদ্যালয়ের জরিপে অংশ নেয়া ৪৮ দশমিক ২ শতাংশ বলেছে, ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষিপ্ত হয়ও তা সত্ত্বেও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের আবারও যুদ্ধ শুরু করা উচিত।
গত ১৭ থেকে ২০ জুনের মধ্যে আগাম ইনস্টিটিউটের সঙ্গে যৌথভাবে জরিপটি চালায় হিব্রু বিশ্ববিদ্যালয়। এতে অংশ নেয় ৩ হাজার ৬৪৪ জন ইসরায়েলি, যাদের বয়স ১৭ ও তার ওপরে। সূত্র : টাইমস অব ইসরায়েল
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173291