কোভিড-পরবর্তী কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ ব্যাংকের স্বীকৃতি পেল ব্যাংক এশিয়া

কোভিড-পরবর্তী কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ ব্যাংকের স্বীকৃতি পেল ব্যাংক এশিয়া

কোভিড-১৯ পরবর্তী কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ‘সার্টিফিকেট অব রিকগনিশন অব এক্সিলেন্স’ অর্জন করেছে ব্যাংক এশিয়া পিএলসি ।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে বাংলাদেশ ব্যাংক পরিচালিত 'সাপোটিভ পোস্ট কোভিড-১৯ স্মল স্কেল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন প্রজেক্ট (এসপিসিএসএসইসিপি)'- এর সফল বাস্তবায়নে অসামান্য অবদান ও আন্তরিক অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ ব্যাংক এশিয়াকে এ সম্মাননা প্রদান করা হয়।

১১ জুন ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত “এসপিসিএসএসইসিপি-এর আওতায় আয়োজিত এক সেমিনারে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব নুরুন নাহার ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং জনাব সৈয়দ জুলকার নাইন-এর হাতে এ সম্মাননা সনদ তুলে দেন।

এ সময় এডিবি-র সিএসএমই ব্যাংকিং বিশেষজ্ঞ জনাব আলী সাবিত, ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব স্মল বিজনেস জনাব মোহাম্মদ সাইফুদ্দৌলা, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট ব্যাংকিং অ্যাসেট বিজনেস বিভাগের প্রধান জনাব মোঃ সিরাজুল ইসলাম, এফসিএমএ এবং সফল নারী উদ্যোক্তা ও ‘রোকেয়া পল্লী’র স্বত্ত্বাধিকারী জনাব শাহারিয়া সিদ্দিকী উপস্থিত ছিলেন। 

সেমিনারে কোভিড-পরবর্তী সময়ে কর্মসংস্থান সৃষ্টিতে প্রকল্পটির অর্জন, অভিজ্ঞতা ও ইতিবাচক প্রভাব তুলে ধরা হয়। বিশেষ করে কুটির, ক্ষুদ্র ও ছোট উদ্যোক্তা, নারী, তরুণ এবং প্রবাসফেরত কর্মীদের জন্য অর্থায়নের সুযোগ সম্প্রসাারণের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনৈতিক কর্মকান্ড পুনরুজ্জীবিত করতে প্রকল্পটির গুরুত্বপূর্ণ ভূমিকা আলোচিত হয়।

ব্যাংক এশিয়া তার দেশব্যাপী বিস্তৃত এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে প্রকল্পটির আওতায় অর্থায়ন সুবিধা প্রদান করে গ্রামীণ উদ্যোক্তার বিকাশ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173221