টানা দ্বিতীয় জয়ের মিশনে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া

টানা দ্বিতীয় জয়ের মিশনে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের 'ডি' গ্রুপে আজ শীর্ষস্থান নির্ধারণের লড়াইয়ে মুখোমুখি হয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে জয় পাওয়ায় দুই দলেরই সংগ্রহ ৩ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

আসরের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দুর্দান্ত সূচনা করে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, তুরস্ককে ২-০ গোলে হারিয়ে চমক দেখিয়ে টুর্নামেন্ট শুরু করে অস্ট্রেলিয়া।

আজকের ম্যাচের জয়ী দল নকআউট পর্বে ওঠার পথে বড় সুবিধা পাবে। পাশাপাশি অন্য ম্যাচের ফল অনুকূলে এলে গ্রুপসেরাও অনেকটা নিশ্চিত করতে পারবে।

তবে ম্যাচের আগে ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্র। চোটের কারণে দলের অন্যতম তারকা ক্রিস্টিয়ান পুলিসিককে বিশ্রামে রাখা হয়েছে। অন্যদিকে, আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো টানা দুই গ্রুপ ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173171