এমপি মানসুরা আলমকে উপদেষ্টা করে ঢাবি জার্মানি পরিষদের কমিটি ঘোষণা

এমপি মানসুরা আলমকে উপদেষ্টা করে ঢাবি জার্মানি পরিষদের কমিটি ঘোষণা

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্মানি সমর্থকদের সংগঠন ‘ঢাবি জার্মানি সমর্থক গোষ্ঠীর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলমকে উপদেষ্টা করা হয়েছে।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ওয়াকার রহমান সৌরভ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ অন্তর শেখ অন্তু। শুক্রবার (১৯ জুন ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। এ সময় জার্মানির জার্সি পরিহিত কিছু সমর্থক উপস্থিত ছিলেন। তারা প্রিয় দলের সাফল্য কামনা করে বিভিন্ন স্লোগান দেন।

নতুন কমিটির নেতারা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্মানি সমর্থকদের সংগঠিত করা, খেলা উপলক্ষে বিভিন্ন আয়োজন করা এবং ফুটবলভিত্তিক ইতিবাচক সংস্কৃতি গড়ে তোলাই হবে তাদের প্রধান লক্ষ্য। কমিটি ঘোষণার পর উপস্থিত সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং জার্মানি দলের সাফল্য কামনা করে এক সংক্ষিপ্ত আনন্দ মিছিল বের করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173169