মাদককে শিকড় সহ উপড়ে ফেলতে হবে -এমপি জিএম সিরাজ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, মাদকের বিরুদ্ধে শুধু ‘না’ বললে হবে না, এর শিকড়সহ উপড়ে ফেলতে হবে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। এজন্য প্রতিটি ওয়ার্ডে মাদকবিরোধী কমিটি গঠন করা হবে।
তিনি আরও বলেন, বিএনপি কোনো পালানোর দল নয়, জামায়াতও পালানোর দল নয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে, তবে রাজনীতির মাঠে প্রতিযোগিতা হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। জামায়াতে ইসলাম এখন বুদ্ধির রাজনীতি করছে। জনগণের সমর্থন নিয়েই তাদের সাথে বুদ্ধি দিয়ে রাজনৈতিক লড়াই করতে হবে। আওয়ামীলীগ তো পালিয়ে গেছে। তাদের ফেরার রাস্তা তারা নিজেরাই বন্ধ করেছে। তাই তাদের ফেরার কোন সুযোগ নেই।
আজ শুক্রবার (১৯ জুন) বিকেল ৫টায় শেরপুর বাসস্ট্যান্ড পৌর বিএনপির আয়োজনে নিজ কার্যালয়ে আসিফ সিরাজ রব্বানী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
স্বাধীন কুমার কুন্ডুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ, জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল।
উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহ আলম পান্না, হাসানুল মারুফ শিমুল, শফিকুল ইসলাম শফিক, অ্যাডভোকেট আমিনুল ইসলাম শাহীন, মামুনুর রাশিদ আপেল, জিএম মোস্তফা, আবু সাঈদ, নুরুল ইসলাস নূর, আব্দুর রাজ্জাক চান, সোহানুর রহমান লাভলু, শাহ আরিফ, পলাশ, ফাহমিদুন্নাবি পাভেল, আবু রায়হান আজাদ প্রমুখ।
বক্তারা গোলাম মোহাম্মদ সিরাজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত হওয়ায় এবং আসিফ সিরাজ রব্বানীর বিসিবির পরিচালক ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়াকে শেরপুর-ধুনটবাসীর জন্য গৌরবের বিষয় উল্লেখ করে তাদের অভিনন্দন জানান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173163