প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশ : অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক গ্রেফতার
স্টাফ রিপোর্টার : স্থানিয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে মানহানিকর খবর প্রকাশ, চাঁদাবাজি ও হুমকি দেয়াসহ সাইবার সুরক্ষা আইনে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ রেজানুর ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
গুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) একটি টিম গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করে ডিবি বগুড়ার ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহার বলেন, গত ৪ মে অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় “দুর্নীতির বিতর্কে প্রতিমন্ত্রী মীর শাহে আলম” শিরোনামে একটি খবর প্রকাশিত হয়।
পরবর্তীতে ১১ জুন অগ্রযাত্রা প্রতিদিন ফেসবুক ক্রাইম পেজেও “বগুড়ায় প্রধানমন্ত্রীর সাথে দুর্নীতিবাজ প্রতিমন্ত্রীর জালিয়াতি ফাঁস” শিরোনামে একটি সংবাদসহ বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়। পরে এই সংবাদ প্রকাশ করার কারণে গত ১৭ জুন মোঃ তানভীর আলম বাদি হয়ে ওই পত্রিকার সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদকসহ ৬ জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনসহ চাঁদাবাজি, মানহানি ও অশালীন ভাষায় গালিগালাজ ও হুমকি দেয়ার ঘটনায় মামলা রজু করা হয়। মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বগুড়ায় কর্মরত এসআই রহমাতুল্লাহ মানিকের উপর নস্ত করা হয়।
এরপর এসআই রহমত উল্লাহ মানিকের নেতৃত্বে ডিবির একটি দল গত ১৮ জুন রাত ১১টা ৫ মিনিটের দিকে গাজীপুরের গাছা থানার বোর্ডবাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামি অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ রেজানুর ইসলাম (৪০)কে গ্রেফতার করে।
তিনি গাজীপুরের জয়দেবপুরের বসুরা এলাকার জলিল মিয়া জ্বলুর ছেলে। আজ শুক্রবার (১৯ জুন) তাকে আদালতে হাজির করা হয়। এরপর আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173147