ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপের ছোবলে স্কুল ছাত্রীর মৃত্যু
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপের ছোবলে মিরা (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৯ জুন) বেলা ১১ টায় মিরার ঘর থেকে সাপটিকে খুঁজে মারা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত অনুমানিক ১২টায় উপজেলার পতনডোবা গ্রামে। মৃত মিরা ওই গ্রামের মিজানের মেয়ে। সে রনহট্রা চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে নিজ শয়নঘরে মিরা চিৎকার দিয়ে বলে তাকে সাপে ছোবল দিয়েছে। পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে চিকিৎসার জন্য রাণীশংকৈল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মিরাকে প্রাথমিক চিকিৎসা দেয় এবং উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নিয়ে যাওয়ার পথেই সে মারা যায়। মিরার মৃত্যুতে তার পরিবার ও স্কুলের ছাত্র-ছাত্রীদের কাছে শোকের ছায়া নেমে এসেছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173145