পাবনা থেকে শাহজাদপুরের আ’লীগ নেতা এড. শাহজালাল গ্রেফতার
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এড. শাহজালাল মিয়াকে(৭০) গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার (১৯ জুন) সকালে পাবনা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এড. শাহজালাল মিয়ার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য মামলা রয়েছে, আজ শুক্রবার (১৯ জুন) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173139