ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন হাকিমি
প্যারিসে মরক্কোর ডিফেন্ডার আশরাফ হাকিমির বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ বেশ পুরনো। ২০২৩ সালের মার্চে ২৪ বছরের তরুণী তার বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ আনেন। অবশেষে, ওই মামলায় পিএসজির ডিফেন্ডারকে বিচারকার্যের মুখোমুখি হতে হচ্ছে।
ফ্রান্স আদালতের আপিল বিভাগ শুক্রবার নিশ্চিত করেছে, হাকিমির বিরুদ্ধে আনা অভিযোগের বিচার কার্যক্রম শুরু হবে এবং তাকে শুনানিতে অংশ নিতে হবে। বিশ্বকাপে শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে মরক্কো। ওই ম্যাচের ঠিক আগে এমন দুঃসংবাদ শুনতে হলো হাকিমিকে।
বাদি পক্ষের আইনজীবী র্যাচেল ফ্লোরে পার্দো বলেছেন, প্রায় তিন বছর অনুসন্ধান চলার পর এবং হাকিমির দিক থেকে অনেক কাঁদামাটি ছোড়ার পর অবশেষে আমার বাদি বিচার পাওয়ার মতো একটু আলোর দেখা পেয়েছেন। এই বিচার কার্যক্রম শুরু অন্য নারীদের যৌন নির্যাতনের বিচার পেতে আশাবাদী করবে। হাকিমি এক টুইট বার্তায় বলেছেন, তিনি বিখ্যাত কেউ না হলে, এই মামলা বাতিল হয়ে যেত।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173131