দিনাজপুরের ফুলবাড়ীতে পুকুরে গোসলে নেমে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

দিনাজপুরের ফুলবাড়ীতে পুকুরে গোসলে নেমে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে সহপাঠীদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে আবির চন্দ্র রায় বিপ্লব (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) বেলা দেড়টার দিকে পৌর শহরের গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে এ ঘটনা ঘটে। স্থানীয়দের চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টায় মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আবির উপজেলার আলাদিপুর ইউনিয়নের গোকুল শেনোড়া গ্রামের ভ্যানচালক বিজন চন্দ্র রায়ের ছেলে। সে জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173055