বিশ্বস্ততার জন্য পুরস্কার হিসেবে ছাঁটাই হয়েছেন এক কর্মী

বিশ্বস্ততার জন্য পুরস্কার হিসেবে ছাঁটাই হয়েছেন এক কর্মী

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বস্ততার সঙ্গে বছরের পর বছর কাজ করার পরও পুরস্কার হিসেবে ছাঁটাই হয়েছেন এক কর্মী। এ ঘটনার কয়েকদিন পর নতুন চাকরির প্রস্তাব পেয়েছেন তিনি। সেখানে বেতনের অঙ্ক দেখে কর্মী নিজেই হতবাক হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এ ঘটনাটি রীতিমতো আলোচনার সৃষ্টি করেছে। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

‘বেতন বৃদ্ধিতে স্তম্ভিত’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন ওই কর্মী। তিনি বলেন, প্রায় পাঁচ বছর ধরে একই প্রতিষ্ঠানে মাত্র ৭০ হাজার টাকা বেতনে কাজ করছিলাম। কিন্তু কোম্পানির প্রতি অটুট আনুগত্য থাকা সত্ত্বেও পুনর্গঠনের সময় আমাকে ছাঁটাই করা হয়েছে।

ওই কর্মী বলেন, ছাঁটাইয়ের পর ভাতা নিয়ে এইচআরের সঙ্গে কথা কাটাকাটিও হয়েছিল। তবে শেষ কর্মদিবসেই ভাগ্যের চাকা ঘুরে গেছে। সেদিনই ভারতের বাইরের একটি কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পেয়েছেন তিনি।

তিনি বলেন, নতুন এ চাকরি পুরোপুরি ‘ওয়ার্ক ফ্রম হোম’ হবে। এতে করে যাতায়াত খরচ বেঁচে যাওয়ায় সঞ্চয় আরও বাড়বে। আমার নতুন চাকরিতে বেতন হবে প্রতি মাসে প্রায় ১ লাখ ৫৮ হাজার টাকা। তারা আমাকে ডলারে বেতন দেবে। 

পোস্টে ওই কর্মী লেখেন, পুরো বিষয়টাই আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। মাঝে মাঝে ভয় হচ্ছে যে আমি সত্যিই এত টাকা পাব তো? যখন দীর্ঘদিন আপনার যোগ্যতার সঠিক মূল্যায়ন হয় না, তখন আপনি নিজেই নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেবেন। আমার কাছে এখনও বিষয়টি স্বপ্নের মতো মনে হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার এ পোস্টটি রীতিমতো ভাইরাল হয়ে গেছে। নেটিজেনরা তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি পরামর্শ নানা পরামর্শ দিয়েছেন। তারা বলছেন, বর্তমান যুগে চাকরির ক্ষেত্রে বিশ্বস্ততার কোনো মূল্য নেই। 

একজন ব্যবহারকারী লেখেন, প্রতি ২ থেকে আড়াই বছর অন্তর চাকরি বদলানো উচিত। বিশ্বস্ততা এখন সেকেলে বিষয়! আরেকজন লেখেন, আমারও একই অভিজ্ঞতা হয়েছিল। আমি শুরুতে ৫০ হাজার টাকা পেতাম। কিন্তু চাকরি ছাড়ার পর এক লাখ টাকার বেশি বেতন পাচ্ছি। 

আরেকজন বলেন, ২০১৮ সালে আমি বছরে ৬ লাখ টাকা পেতাম। ম্যানেজার বদলানোর পর আমার যোগ্যতার কদর করে বেতন একলাফে ১৩ লাখ টাকা করা হয়। এরপর আমার মানসিকতাও বদলে যায়। গত বছর আমার বার্ষিক আয় ৯৮ লাখ টাকা ছিল। 

অন্য এক ব্যবহারকারী লেখেন, চমৎকার! আপনি দারুণ সাফল্য পেয়েছেন। বর্তমানে চাকরির বাজারে ভয়াবহ সংকট চলছে। এরমধ্যে আপনার এ সাফ্যল্য সত্যিই অভাবনীয়। 
বাক্য ও বানান ঠিক করে দাও। ভুল থাকলে নিচে আলাদা করে দেখিয়ে দেবে। 

সূত্র:  এনডিটিভি

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173012