দিনাজপুরের বিরলে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক উপজেলার ১নং আজিমপুর ইউনিয়নের রুনিয়া গ্রামের মো: আজিজুল ইসলামের ছেলে রাব্বি ইসলাম(২১)।
গতকাল বুধবার ভোর সাড়ে ৫টায় স্থানীয় রুনিয়া কবরস্থান সংলগ্ন বাগানের একটি আম গাছের ডালে গলায় রশি লাগানো ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। এ রিপোর্ট লেখাকালীন পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173007