পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের ১০৩তম বিওটি সভায় দৈনিক করতোয়া সম্পাদককে সংবর্ধনা
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র বোর্ড অব ট্রাস্টিজ’র (বিওটি) ১০৩তম সভা গতকাল মঙ্গলবার বিকেলে বিওটি সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বিওটি চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগমের সভাপতিত্বে এবং বিওটি সেক্রেটারি এএইচএম গোলাম রসুল খানের সঞ্চালনায় সভায় দৈনিক করতোয়া সম্পাদক ও বিওটি সদস্য মোজাম্মেল হককে বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে এর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এবং তার সম্পাদিত পত্রিকার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি উজ্জ্বল করায় সম্মাননাসূচক ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়াও সভায় বিওটি’র নতুন সদস্য হিসেবে ফাবিহা নওমি হুসাইনকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন-বিওটি’র ভাইস চেয়ারম্যান সাবেক সচিব ও জনতা ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুল রহমান সিএসপি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, বিওটি’র উপদেষ্টা ও ইমেরিটাস প্রফেসর ড. এম. আফজাল হোসেন, বিওটি কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম সরকার, বিওটি সদস্য জাহেদুর রহমান, নাসিরুন নবী, আয়শা বেগম, সোহরাব আলী খান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী, সৈয়দা রাকিবা সুলতানা প্রমুখ।
সভায় অনলাইনে যুক্ত ছিলেন-প্রকৌশলী হারুন অর রশিদ, মনিরুল মাহতাব তমাল তরু, ফয়জুন নাহার, ড. নিগার সুলতানা ও বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ) আফসার আলী এফসিএমএ। সভায় আরও উপস্থিত ছিলেন-রেজিস্ট্রার গৌতম কুমার ও সহকারী পরিচালক (পিপি অ্যান্ড পিআর) নজরুল ইসলামসহ কর্মকর্তাবৃন্দ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172952